প্রধান সূচি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমির ইসহাক আলী খানসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে। অনেক রক্তের বিনিময়ে ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কোন দলের ক্ষমতায় যাওয়ার লোভ-লালসায় জুলাই বিপ্লবের স্বাধীনতা নষ্ট করা যাবে না। ৩০ থেকে ৩৫ পার্সেন্ট মানুষের ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধিত্ব করার কোন সুযোগ নেই। একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন হলে শতভাগ মানুষের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সকলের মতামত দেয়ার স্বাধীনতা থাকবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে লুটপাট দুর্নীতি বন্ধ হবে। আর কোন স্বৈরাচার তৈরি হবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial