প্রধান সূচি

Friday, September 26th, 2025

 

‎পিরোজপুরে বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চাঁনকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শিকদারমল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরদার কামরুজ্জামান চাঁনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার নেতৃত্বে শিকদারমল্লিক ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড ও জনসেবামূলক কার্যক্রম ছিল প্রশংসনীয়।‎বক্তারাবিস্তারিত পড়ুন


পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।শুক্রবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা সহকারী সেক্রেটারিবিস্তারিত পড়ুন


স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলা দায়ের : বিএনপি নেতা চাঁন গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা বহুমূখী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে (৫২) হাতুড়ি ও লোহার রড় দিয়ে দুই পা এবং ডান হাত ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিয়াতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় প্রধান শিক্ষক বিপুল মৈত্র বিদ্যালয়ের শিক্ষক অসিম কুমারকে নিয়ে নিজের মোটর সাইকেলযোগে স্কুল থেকে পিরোজপুরের বাসায় ফিরছিলেন। ঘটনার পর মারাত্মক আহত বিপুল মৈত্রকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়।প্রধান শিক্ষক বিপুল মৈত্রের ওপর হামলা, হাতুড়িপেটা ও মারধর করার ঘটনায়বিস্তারিত পড়ুন


রাজনীতির বহি:প্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে : সাঈদ খান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কন্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেছেন, রাজনীতি একটি সামাজিক সম্পর্ক, যার বহি:প্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে। আপনি হিন্দু, আমিও হিন্দু-কারণ আমরা সবাই সিন্ধু সভ্যতায় বেড়ে উঠেছি। এখানে হিন্দু, মুসলিম কিংবা পাহাড়ি-আদিবাসী—সবাই একই রক্তের অধিকারী, একই মানচিত্রে এবং একই লাল-সবুজের পতাকার তলে ঐক্যবদ্ধ।শুক্রবার পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।সাঈদ খান বলেন, শারদীয় দুর্গোৎসবকে আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবে পরিণত করতে হবে। প্রত্যেক বাড়িতে যেন উৎসবের ঢেউ ওঠে। তবে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেন কেউবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial