প্রধান সূচি

জুলাই বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে ‘২৪-এর রঙে’ চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। ‘২৪-এর রঙে’ শিরোনামে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা। যেখানে শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায় বিচারের চিত্র।
শনিবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জেলা স্টেডিয়ামের গ্যালারির দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দৃশ্যপট।
প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান লাভ করে সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় হয় তেজাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, দ্বিতীয় হয় ভান্ডারিয়া মাজেদা বেগম মহিলা কলেজ এবং তৃতীয় হয় দারুচ্ছুন্নাত জামিয়া-এ-কামিল মাদ্রাসা।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসরিন জাহান, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial