প্রধান সূচি

জিয়াউর রহমানের ছবির অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার পৌরসভার সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। উপস্থিত ছিলেন, জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মনি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক প্রমুখ।
মিছিল শেষে সমাবেশে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমাননা করা। তারেক রহমান আজ দেশ-বিদেশে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি দেশের জনগণের প্রতি অপমানের শামিল। আমরা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial