Saturday, July 19th, 2025
জিয়াউর রহমানের ছবির অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।শনিবার বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার পৌরসভার সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। উপস্থিত ছিলেন, জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মনি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতিবিস্তারিত পড়ুন
জুলাই বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে ‘২৪-এর রঙে’ চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। ‘২৪-এর রঙে’ শিরোনামে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা। যেখানে শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায় বিচারের চিত্র।শনিবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জেলা স্টেডিয়ামের গ্যালারির দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দৃশ্যপট।প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান লাভ করে সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয় এবংবিস্তারিত পড়ুন
