প্রধান সূচি

পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গুপ্ত সংগঠন। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরণের অপচেষ্টা মোকাবিলায় জেলা যুবদলসহ দেশের সকল জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial