Thursday, July 17th, 2025
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামীর মিছিল সমাবেশ
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান।সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে তা খুবই ন্যাক্কারজনক কাজ। এই হামলার সাথেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবকের হাত-পা বাধা ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. শামীম মিয়া (৩৫) নামে এক তরুণের হাত-পা বাধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দিনগত রাতে ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া গ্রামের শ্বশুরবাড়ি ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শামীম মিয়া পার্শ্ববর্তী রাধানগর গ্রামের আলমগীরর মিয়ার ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক। পরিবারের দাবি শামীমের শ্বশুরবাড়ি লোকজনের ঝগড়া বিবাদ ছিল পারিবারিক কলহর জের ধরে হত্যার ঘটনা ঘটাতে পারে।ভান্ডারিয়া থানার থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায একটি অপমৃত্যু মামলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার জেলা স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করারবিস্তারিত পড়ুন
জুলাই শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : পুলিশ কনস্টেবল ক্লোজ
জুলাই শহীদ আবু সাঈদ এর মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুরে এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ক্লোজ করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলের নাম মাসুদ রেজা। তিনি পিরোজপুর জেলা আদালতে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।জানা গেছে, বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে পুলিশ কনস্টেবল মাসুদ রেজা জুলাই শহীদ আবু সাঈদের মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। এসময় স্থানীয়বিস্তারিত পড়ুন
