প্রধান সূচি

পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবকের হাত-পা বাধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. শামীম মিয়া (৩৫) নামে এক তরুণের হাত-পা বাধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিনগত রাতে ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া গ্রামের শ্বশুরবাড়ি ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শামীম মিয়া পার্শ্ববর্তী রাধানগর গ্রামের আলমগীরর মিয়ার ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক। পরিবারের দাবি শামীমের শ্বশুরবাড়ি লোকজনের ঝগড়া বিবাদ ছিল পারিবারিক কলহর জের ধরে হত্যার ঘটনা ঘটাতে পারে।
ভান্ডারিয়া থানার থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial