নাজিরপুরে আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে নাজিরপুর থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং শ্রীরামকাঠী গ্রামের মৃত আব্দুল জব্বার হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৪০) এবং শাখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একই গ্রামের আলম ফকিরের ছেলে শামীম ফকির (৪৪)। তারা হাসিনা সরকারের পতনের পরে আওয়ামী যুবলীগের দায়িত্বশীল পদে থেকে উভয়ই আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে গ্রাহকের শতকোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়া সমিতির পরিচালকের গ্রেফতার নিয়ে পুলিশের নাটকিয়তা ! (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সাব-রেজিস্টার ও কৃষি অফিসে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন »
