প্রধান সূচি

Sunday, May 25th, 2025

 

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে মেলা প্রাঙ্গনে মিলিত হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত  মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সাব-রেজিস্টার ও কৃষি অফিসে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসের জমি রেজিস্ট্রেশনে ঘুষ এবং কৃষি অফিসের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা জাতীয়তাবাদী কৃষক দলের ব্যানারে শহরের শহীদ মিনার সড়কে ও সদর উপজেলা পরিষদের সামনে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা কৃষক দলের সভাপতি নাসির আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে নাজিরপুর থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং শ্রীরামকাঠী গ্রামের মৃত আব্দুল জব্বার হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৪০) এবং শাখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একই গ্রামের আলম ফকিরের ছেলে শামীম ফকির (৪৪)। তারা হাসিনা সরকারের পতনের পরে আওয়ামী যুবলীগের দায়িত্বশীল পদে থেকে উভয়ই আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial