পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পিরোজপুর জেলা শাখা সভাপতি মো. সাইদুল হক মামুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পিরোজপুর সদর উপজেলা সভাপতি শেখ আসাদুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক কাজী এনামুল হক।
Please follow and like us:
« পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
