Saturday, May 10th, 2025
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে গণজমায়েত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে গণজমায়েত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেল ৩টা থেকে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন শুরু করে তারা। এসময় গণ জমায়েতে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যন ব্যন’ ইত্যাদি ¯েøাগান দেয়। গণ জমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পিরোজপুর জেলা সংগঠক মো. আল আমীন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন চালিয়ে যাবো। আমরা আশাকরি সরকার খুব দ্রæতই আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণাবিস্তারিত পড়ুন
চাকুরি জাতীয়করণের দাবীতে পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলন
চাকুরি জাতীয়করণের দাবীতে পিরোজপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে চাকুরি জাতীয়করণের দাবীতে পিরোজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে মিলিত হয়। পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. শাহ আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পিরোজপুর জেলা শাখা সভাপতি মো. সাইদুল হক মামুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পিরোজপুর সদর উপজেলা সভাপতি শেখ আসাদুজ্জামান,বিস্তারিত পড়ুন
