প্রধান সূচি

চাকুরি জাতীয়করণের দাবীতে পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলন

চাকুরি জাতীয়করণের দাবীতে পিরোজপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে চাকুরি জাতীয়করণের দাবীতে পিরোজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে মিলিত হয়।
পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. শাহ আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক গাজী মো. শাহজাহান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুরের আহবায়ক মো. আবু সুফিয়ান প্রমুখ।
‎সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দেশের শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করার আশ্বাস দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষার মান উন্নত হওয়াসহ দেশের শিক্ষকরা ভালো থাকেন। দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি সব শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial