প্রধান সূচি

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্য বিক্রি বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা পিরোজপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার কেন্দ্রীয় জামে মাসজিদের সামনে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী যুবায়ের আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, জেলা শ্রমিক দলের সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মো. মাহামুদ হাসান।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী দখলদার বাহিনী নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। তারা লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পণ্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial