প্রধান সূচি

কাউখালীতে হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালিতে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজী ,বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার ওসি মো. সোলায়মান।
পুলিশ জানায়, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের জালাল মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে পিরোজপুরের কাউখালী ও ভান্ডারিয়া থানার হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লা কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাংচুর মামলার ৩৫ নম্বর আসামি।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, এ পর্যন্ত উজ্জ্বলের নামে বিভিন্ন থানায় ৭টি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial