নাজিরপুরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষণের অভিযোগে মামলা
পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষণের স্বীকার পুত্রবধু’র মা আফরোজা খানম বাদী হয়ে বুধবার রাতে নাজিরপুর থানায় এ মামলা দায়ের করেছেন।
এদিকে, ঘটনার পর থেকে শ্বশুর তোরাব আলী শেখ (৬৫) পালাতক রয়েছেন। তোরাব আলী উপজেলার ৫নং শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, অভিযুক্ত তোরাব আলী শেখের ছেলের সাথে ৬ মাস আগে তার মেয়ের বিয়ে হয়। মেয়ের স্বামী চট্টগ্রামে চাকুরী করে। তার মেয়ে নাজিরপুরের শ্বশুর বাড়িতে বসবাস করতো। মেয়ের শ্বাশুরি চট্টগ্রামে ছেলের কাছে বেড়াতে গেলে গত ৮ এপিল রাতে বাড়িতে কেউ না থাকায় ঘুমের ঔষধ খাইয়ে মেয়ের শ্বশুর তোরাব আলী তার (বাদী) মেয়েকে ধর্ষণ করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে গত ৯ এপ্রিল বিকেলে খবর পেয়ে এসে তাকে নাজিরপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষিতার মা মোসা: আফরোজা খানম ধর্ষকের বিচার চেয়ে বলেন, ঘুমের ঔষধ খাইয়ে আমার মেয়েকে ধর্ষণ করা করেছে।
ধর্ষিতার বড় ভাই সাগর জানান, এটা একটি নিন্দানীয় কলঙ্কজনক বিষয়। ে বিষয়টি জেনে আমার বোনকে আমি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি, আমি এর বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অশেষ প্রতিম রায় বলেন, নাজিরপুরের বুড়িখালী গ্রাম থেকে বুধবার বিকেলে এক তরুনী ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হয়। ধর্ষণের আলামত আছে কিনা এর পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভ‚ঁইয়া জানান, এ ধরণের একটি ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা রুজ হয়েছে। আসামী গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
