Thursday, April 10th, 2025
নাজিরপুরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষণের অভিযোগে মামলা
পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষণের স্বীকার পুত্রবধু’র মা আফরোজা খানম বাদী হয়ে বুধবার রাতে নাজিরপুর থানায় এ মামলা দায়ের করেছেন। এদিকে, ঘটনার পর থেকে শ্বশুর তোরাব আলী শেখ (৬৫) পালাতক রয়েছেন। তোরাব আলী উপজেলার ৫নং শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, অভিযুক্ত তোরাব আলী শেখের ছেলের সাথে ৬ মাস আগে তার মেয়ের বিয়ে হয়। মেয়ের স্বামী চট্টগ্রামে চাকুরী করে। তার মেয়ে নাজিরপুরের শ্বশুর বাড়িতে বসবাস করতো। মেয়ের শ্বাশুরি চট্টগ্রামে ছেলের কাছে বেড়াতেবিস্তারিত পড়ুন
সুন্দরবনে অপহৃত ৬ জন নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী কর্তৃক অপহরনকৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্র্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার তসকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতিবিস্তারিত পড়ুন
