Friday, April 11th, 2025
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্য বিক্রি বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা পিরোজপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার কেন্দ্রীয় জামে মাসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী যুবায়ের আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, জেলা শ্রমিক দলের সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সহ-সভাপতিবিস্তারিত পড়ুন
কাউখালীতে হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালিতে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজী ,বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার ওসি মো. সোলায়মান। পুলিশ জানায়, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের জালাল মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে পিরোজপুরের কাউখালী ও ভান্ডারিয়া থানার হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লা কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাংচুর মামলার ৩৫ নম্বর আসামি। কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, এ পর্যন্ত উজ্জ্বলের নামে বিভিন্ন থানায় ৭টি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে।
