পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পিরোজপুর স্কাউট ভবনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে কলাখালী ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিস্টার, চ্যানেল আই ও দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পুখুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবীর খান, পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুবুল আলম টিপুসহ পিরোজপুর শহরে বসবাসকারী কলাখালী ইউনিয়নের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইয়াহিয়া হাওলাদার।
Please follow and like us:
« ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালন »
