পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালন
পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান, পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন প্রতিনিধি ডক্টর আরিফ হাসান, সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন।
Please follow and like us:
« পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত »
