প্রধান সূচি

Friday, March 21st, 2025

 

পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পিরোজপুর স্কাউট ভবনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে কলাখালী ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিস্টার, চ্যানেল আই ও দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পুখুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবীর খান, পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুবুল আলম টিপুসহ পিরোজপুর শহরে বসবাসকারী কলাখালী ইউনিয়নের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইয়াহিয়া হাওলাদার।


ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জামায়াতে ইসলামী । শুক্রবার জুমার নামাজ শেষে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রীয় মসজিদ মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন, সেক্রেটারী মো. জহিরুল হক। এসময় বক্তরা বলেন, যুদ্ধ বিরতি বন্ধ থাকার পরেও পবিত্র রমজানের মধ্যে ফিলিস্তিনের ঘুমন্ত মুসলমানদের উপরে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে যুদ্ধ বিরতি ভঙ্গের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার মধ্যেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিক্সা চালককে হত্যা

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রাম থেকে ছাব্বির শিকদার নামে এক অটোরিক্সা চালককের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওদনকাঠী গ্রামের রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে। নিহত সাব্বির শিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন শিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামের একটি ইটের রাস্তার পাশেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial