প্রধান সূচি

এনআইডি’র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে পিরোজপুরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম পালিত হয়। এ সময় তারা নির্বাচন অফিসের সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, এর আগেও এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র হযেছিল। তবে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার সেটি বাতিল করেছে। কিন্তু বর্তমানে আরেকটি চক্র এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরানোর পায়তারা করছে। এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবি জানান তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial