প্রধান সূচি

Thursday, March 13th, 2025

 

নাজিরপুরে ধানক্ষেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

চলতি মৌসুমে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। বিভিন্ন ওষুধ দেওয়া, ফাঁদ পাতাসহ নানা ব্যবস্থা নিলেও কমছে না ইঁদুরের আক্রমণ। এমতাবস্থায় ধানের ফলন বিপর্যয়ের আশংকায় দিন কাটাচ্ছেন কৃষকরা। এ বছর আমন মৌসুমে আশাকৃত ফলন পায়নি কৃষকরা। তাই বোরো ধানের ওপর ভরসা করে আছে। কিন্তু ধানক্ষেতে ইঁদুরের ভয়াবহ উপদ্রব তাদের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে। নাজিরপুরের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় সকল ধানক্ষেতেই ইঁদুরের তান্ডব চলছে। কৃষকেরা বিভিন্ন ওষুধ ফাঁদ ব্যবহার করেও রক্ষা পাচ্ছেন না এবং অনেকেই অবৈধ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতে গিয়ে প্রাণও হারিয়েছে। শ্রীরামকাঠি,বিস্তারিত পড়ুন


নাজিরপুরে সাংবাদিকের ছেলেসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপন আদায়

পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলেসহ দুই  শিক্ষার্থীকে  অপহরণ করে মুক্তিপন আদায় করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারী বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং অপরজন হলো বাবুল সেখের ছেলে সাজ্জাদ সেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামে। সাংবাদিক উথান মন্ডল জানান, তার ছেলে উৎসব মন্ডল বুধবার রাত ৮টার দিকে বন্ধু সাজ্জাদ হোসেনের সাথে মোটর সাইকেলে করে পিরোজপুর যাচ্ছিল। এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল ষ্টীল ব্রীজের কাছ থেকে অপহরণকারীরা তাদেরবিস্তারিত পড়ুন


এনআইডি’র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে পিরোজপুরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম পালিত হয়। এ সময় তারা নির্বাচন অফিসের সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, এর আগেও এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র হযেছিল। তবে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার সেটি বাতিল করেছে। কিন্তু বর্তমানে আরেকটি চক্র এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরানোর পায়তারা করছে। এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনেবিস্তারিত পড়ুন


সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৬০ দিন সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এর ফলে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০,বিস্তারিত পড়ুন


ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ নিপীড়ন, অনলাইনে হেনস্তার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এম আয়ুব হুসাইন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার, শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নিবির ইকবাল ও গণিত বিভাগের নাওমি নাওয়ারও বক্তব্য রাখেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

আগামী ১৫ মার্চ পিরোজপুরের ৭টি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে জেলায় ১ লক্ষ ৩৫ হাজার ৩১৫ জন শিশুকে ‘এ প্লাস’ টিকা খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৯৪৯জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ২০ হাজার ৩৬৬ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। তিনি জানান, স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান ১ হাজার ৩৬২টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এজন্য স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ব্যবসায়িক বিরোধের জের ধরে দুই ভাইয়ের উপর হামলার অভিযোগ

পিরোজপুরে নেছারাবাদে (স্বরূপকাঠী) জুলুহার গ্রামে ব্যবসায়িক বিরোধের জের ধরে মিরাজ হোসেন, মো. মোস্তফা নামে আপন দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে একই গ্রামের মিরাজের ব্যবসায়িক পার্টনার জুয়েল তার বাহিনী নিয়ে মিরাজের বাসায় গিয়ে হামলা চালায়। হামলায় মিরাজের শরীরে ও পিঠে নিলাফুলা জখমসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ দেখা গেছে। মিরাজকে হামলা চালিয়ে রাস্তায় বসে তার আপন ভাই মো. মোস্তফাকে একই কায়দায় বেদম মারধর করা হয়েছে। হামলায় আহত দুই ভাইয়ের মধ্য মোস্তফার অবস্থা খারাপ দেখে তাকে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয়েছে। এছাড়া মিরাজকে প্রাথমিক চিকিৎসাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial