পিরোজপুরের নদীগুলোর হালনাগাদ তালিকা তৈরীর উদ্যোগ
পিরোজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর হালনাগাদ তালিকা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ইতিমধ্যে জেলার নদীর একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে। প্রশাসনের তৈরীকৃত তালিকায় ১৮টি নদ-নদীর নাম অন্তভুক্ত করা হয়েছে। তবে এ তালিকায় উল্লেখিত নদীগুলোর স্থানীয় কোন নাম আছে কিনা বা এ তালিকার বাইরে আরও কোন নদী রয়েছে কিনা তার তথ্যাদি দিয়ে পিরোজপুর জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য আহবান জানানো হয়েছে।
পিরোজপুর জেলার নদ-নদীর তালিকা- বলেশ্বর, কঁচা, কালিগঙ্গা, সন্ধ্যা, বেলুয়া, বয়া, গাবখান, ঘাসিয়াখালী, হালতা, মরা চিত্রা, মরিচবুনিয়া, নলবুনিয়া, পানা, পানগুছি, পোনা, সাতলা-হারতা-নাথারকান্দা, শোলদহ এবং সাংগর।
এসব নদী পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য কারো জানা থাকলে পিরোজপুর জেলা প্রশাসনের রাজস্ব শাখায় দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
