স্বরূপকাঠীতে সাংবাদিক হাবিবুল্লাহ মিঠু’র মা মোসা: হেলেনা বেগমের ইন্তেকাল
দৈনিক আজকের পত্রিকা এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি মো. হাবিবুল্লাহ মিঠুর মা, স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী প্রয়াত আব্দুল হক এর স্ত্রী মোসা: হেলেনা বেগম (৬০) সোমবার দুপুরে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার মাগরিব বাদ তাঁতের বাড়ী পাঞ্জেগানা মসজিদ চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোসা. হেলেনা বেগমের মৃত্যুতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, স্বরূপকাঠী প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
Please follow and like us:
« কাউখালীতে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের নদীগুলোর হালনাগাদ তালিকা তৈরীর উদ্যোগ »
