প্রধান সূচি

Tuesday, March 11th, 2025

 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। কুরআনব থেকে তিলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মারুফ হোসেন। সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশদ আলোচনা এবং মুসলিম উম্মাহসহবিস্তারিত পড়ুন


বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো : কাজী রওনাকুল ইসলাম টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সেই দিন ভুলিয়ে দিয়েছে। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে চালের কেজি ছিলো ১৮ টাকা কিন্ত তিনি ক্ষমতা গ্রহনের পরে চালের কেজি ৬ টাকায় নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমান শিখিয়ে দিয়েছিলেন খাবার কিভাবে মানুষের মাঝে পৌঁছে দিতে হয়। তার আমলে খাল কেটে ধান উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হতো। তিনি বলেন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরের নদীগুলোর হালনাগাদ তালিকা তৈরীর উদ্যোগ

পিরোজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর হালনাগাদ তালিকা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ইতিমধ্যে জেলার নদীর একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে। প্রশাসনের তৈরীকৃত তালিকায় ১৮টি নদ-নদীর নাম অন্তভুক্ত করা হয়েছে। তবে এ তালিকায় উল্লেখিত নদীগুলোর স্থানীয় কোন নাম আছে কিনা বা এ তালিকার বাইরে আরও কোন নদী রয়েছে কিনা তার তথ্যাদি দিয়ে পিরোজপুর জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য আহবান জানানো হয়েছে। পিরোজপুর জেলার নদ-নদীর তালিকা- বলেশ্বর, কঁচা, কালিগঙ্গা, সন্ধ্যা, বেলুয়া, বয়া, গাবখান, ঘাসিয়াখালী, হালতা, মরা চিত্রা, মরিচবুনিয়া, নলবুনিয়া, পানা, পানগুছি, পোনা, সাতলা-হারতা-নাথারকান্দা, শোলদহ এবং সাংগর। এসব নদীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial