প্রধান সূচি

নদী ভাঙনে বিলীনের পথে মাদ্রাসা

পিরোজপুরের নাজিরপুরে নদীর ভাঙনের ফলে বিলীনের পথে মনোহরপুর রশিদিয়া এবতেদায়ী মাদ্রাসা। আর মাত্র ১০ গজ জায়গা ভাঙলেই নদীগর্ভে তলিয়ে যাবে মাদ্রাসা সংলগ্ন মসজিদ। দ্রæত ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করে মাদ্রাসা ও মসজিদ রক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
স্থানীয়রা জানান, মাদ্রাসাটি নদীতে বিলীন হয়ে গেলে আশপাশে জায়গা না থাকায় এটি পুনরায় নির্মাণ করা কঠিন হয়ে যাবে। এলাকার ছেলে-মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
প্রতি বছর বর্ষা মৌসুমে বেলুয়া নদের কোলঘেঁষে বয়ে চলা মনোহরপুর বাজার সংলগ্ন শাখা নদীতে ভাঙন দেখা দেয়। বিশেষ করে বর্ষার শেষে পানি কমতে শুরু করলে ভাঙনের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়াও বেপরোয়া ইঞ্জিন চালিত ট্রলারের তুফানের ঢেউয়ের কারণে প্রতিদিনই ভাঙন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. সেলিম রেজা বলেন, মাদ্রাসাটি নদীতে ভেঙে গেলে শিক্ষার্থীরা বিপাকে পড়বে। অনেকের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভাঙন থেকে প্রতিষ্ঠানটিকে রক্ষা করা প্রয়োজন।
জানা গেছে, ১৯৭৫ সালে উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ৮৪ শতাংশ জায়গায় প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। এ মাদ্রামায় বর্তমানে শতাধিক শিক্ষার্থী রয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান বলেন, নদীর ভাঙনে মাদ্রাসাটি এখন হুমকির মুখে। খেলার মাঠটি নদীতে চলে গেছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা বিঘিœত হচ্ছে। দ্রæত নদীর ভাঙনরোধে ব্যবস্থা না নেওয়া হলে মাদ্রাসাটি বিলীন হয়ে যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial