প্রধান সূচি

Wednesday, March 5th, 2025

 

পিরোজপুরে গরীব ও দুস্থদের মাঝে সেনাবহিনীর ইফতার সামগ্রী বিতরণ

পিরোজপুরে গরীব ও দুস্থদের মাঝে সেনাবহিনীর জিওসি ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর ক্যাম্পে কর্মরত সেনাবাহিনীর (২২ ইঞ্জিনিয়াস্ ব্যাটালিয়ন) এর ব্যবস্থাপনায় জিওসি ৭ পদাতিক ডিভিশন এর পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পিরোজপুর ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক এর নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের উপস্থিতিতে ৫০ জন গরীব ও দুস্থকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলার ২০ জন, নেছারাবাদ উপজেলার ১৫ জন এবং মঠবাড়িয়া উপজেলার ১৫ জন গরীব ও দুস্থ রয়েছেন।


পিরোজপুরে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

পিরোজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছের সুরক্ষায় গাছ থেকে পেরেক (লোহা) অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত শুরু হয়েছে। বুধবার সকালে সার্কিট হাউজ চত্বরে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু বলেন, আমাদের এই কার্যক্রম অফিসিয়ালি এক মাসের জন্য নির্ধারিত হলেও যতদিন পর্যন্ত গাছের পেরেক অপসারণ না হয় ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। সকলের প্রতি আমার আহবান গাছের গায়ে পেরেক বাবিস্তারিত পড়ুন


পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষায় বীমা সবিধা চালু করেছে ইউনিলিভার বাংলাদেশ

দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) চট্টগ্রামে তাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট-এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জীবন বীমা সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমানো, পূন:র্ব্যবহার ও সহযোগিতার মাধ্যমে প্লাস্টিক-জনিত দূষণের অবসান করার উদ্দেশ্যে ইউনিলিভার তাদের বৈশ্বিক লক্ষ্যকে সামনে রেখে দেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ভ্যালু চেইনে পরিবর্তন আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। ২০২০ সাল থেকে কোম্পানিটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি উদ্ভাবনী এবং সম্প্রসারণযোগ্য সার্কুলার মডেল প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যমে তারা তাদের পণ্য প্যাকেজিংয়ে ব্যবহৃত প্লাস্টিকের চেয়ে বেশি প্লাস্টিক সফলভাবেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বৃদ্ধার গলায় চেইন ছিনতাই : গ্রেফতার-১

পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে কোরআন তেলাওয়াতরত এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্ত:জেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার এবং চোরাই করা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিলন শেখ (৪০) পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের মৃত সুলতান রহমান শেখের ছেলে। এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন বুধবার দুপুর ১২টায় পিরোজপুর এক সদর থানায় প্রেসব্রিফিং করেছেন। প্রেসব্রিফিং এ তিনি জানান মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম বেগমবিস্তারিত পড়ুন


নদী ভাঙনে বিলীনের পথে মাদ্রাসা

পিরোজপুরের নাজিরপুরে নদীর ভাঙনের ফলে বিলীনের পথে মনোহরপুর রশিদিয়া এবতেদায়ী মাদ্রাসা। আর মাত্র ১০ গজ জায়গা ভাঙলেই নদীগর্ভে তলিয়ে যাবে মাদ্রাসা সংলগ্ন মসজিদ। দ্রæত ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করে মাদ্রাসা ও মসজিদ রক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্থানীয়রা জানান, মাদ্রাসাটি নদীতে বিলীন হয়ে গেলে আশপাশে জায়গা না থাকায় এটি পুনরায় নির্মাণ করা কঠিন হয়ে যাবে। এলাকার ছেলে-মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। প্রতি বছর বর্ষা মৌসুমে বেলুয়া নদের কোলঘেঁষে বয়ে চলা মনোহরপুর বাজার সংলগ্ন শাখা নদীতে ভাঙন দেখা দেয়। বিশেষ করে বর্ষার শেষে পানিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial