প্রধান সূচি

রাতের আঁধারে ব্রীজের মালামাল খুলে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় রাতের আঁধারে ব্রীজের মালামাল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আর ওই বিএনপি নেতা হলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সাফায়েত শাহীন।
স্থানীয়দের অভিযোগ, সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদীয় কারিমিয়া জামে মসজিদ সংলগ্ন খালের উপর একটি আয়রণ ব্রীজের মালামাল রাতের আঁধারে বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীনের নেতৃত্বে তার সহয়োগীরা খুলে নেয়। তারা ব্রীজের ডালাইয়ের মালামাল খুলে নিয়ে গেছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজটির শুধু ফ্রেমটি দাড়িয়ে রয়েছে কাকতারুয়ার মত। পাশেই রয়েছে তিনটি বস্তা ভরা ইটের খোয়া। দূর থেকে দেখলে মনে হয় কয়ক বছর আগের ভঙ্গুর অবস্থায় পরে থাকা একটি লোহার ফ্রেম।
স্থানীয়রা জানান, দুই দিন আগেও ব্রীজটি দিয়ে পারাপার হয়েছেন তারা। সোমবার রাতে ব্রীজটির মালামাল ভেঙ্গে নেওয়া হয় বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে। ২৫/৩০ জনের একটি দল ব্রীজটি ভাঙ্গার কাজে নিয়েজিত ছিল। এসময় তারা কয়েকজনকে চিনতে পেরেছে বলেও জানান।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত বলেন, রাতের আঁধারে শাহীন নামের এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রণ ব্রীজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে, এ বিষয়টি শুনে আমি স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা দেই, তবে শুনেছি এখানে একটি ত্রাণের ব্রীজ বরাদ্দ হয়েছে,। কিন্তু নতুন ব্রীজের কাজ শুরু করার আগেই রাতের আঁধারে ব্রীজের মালামাল খুলে নিয়ে যায়। আমরা ইউনিয়ন পরিষদ এ বিষয়ে অবগত নই। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল জানান, ঘটনাটি শুনেছি, সদস্য সচিবকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্তে সত্যতা পেলে পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভ‚ঁইয়া বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীন বলেন, আমি গত দুইদিন আগে ঢাকায় এসেছি, ওই ব্রীজের মালামাল চুরি তো দূরের কথা, বিষয়টি আমি জানি না। আমার বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial