প্রধান সূচি

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ ও পথসভা করেছে সাধারণ শিক্ষার্থীরা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে এবং ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে পিরোজপুর সদরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পথসভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউট ১ম বর্ষ ছাত্র পিয়াস, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মুন্না, কলেজের ১ম বর্ষের ছাত্রী মাহি, তরিকুল ইসলাম, তাওসিফ, ফারদিন, ¯িœগ্ধি, তৌসিফ, আনিকা আনজুম প্রমুখ। নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের সাথে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দাবি করছেন আন্দোলনকারীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এবং পদত্যাগ না করলে আবারও আন্দলনে জন্য রাজপথে থাকবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial