শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগের হয়ে লড়বে স্বরূপকাঠীর দুই শিক্ষার্থী
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপ-অঞ্চল পর্যায়ে বরিশালে চ্যাম্পিয়ান হওয়ার কৃতিত্ব লাভ করেছে কামারকাঠি নবকুমার ইনইস্টিটিউশনের দুইজন অদম্য ছাত্রী। দ্বৈত এবং একক ব্যাডমিন্টনে তারা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জয় লাভ করেছে বরিশাল বিভাগীয় পর্যায়ে।
ওই দুই অদম্য ছাত্রীর একজনের নাম মোসাৎ তানজিলা এবং অপর ছাত্রীর নাম মিম আক্তার। তারা দু’জনে উপজেলার কামারকাঠি নবকুমার ইনষ্টিটিউশনের নবম শ্রেণির ছাত্রী। তাদের এই অসামান্য সাফল্যে উচ্ছ¡াসিত বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীসহ অভিবাবকরা।
তানজিলা এবং মিম এবার আঞ্চলিক পর্যায়ে বরিশালের হয়ে খেলবে খুলনা বিভাগের সাথে। সেখানে তারা ওই সাফল্য ধরে রেখে খেলতে চাচ্ছে জাতীয় পর্যায়ে। এখন এমন স্বপ্নে বিভোর ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. মেহেদী সরোয়ার জানান, আমাদের উপজেলার প্রত্যন্ত এলাকার নবকুমার ইনস্টিটিউশন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত একক ও দ্বৈত ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ান হওয়া বিশাল সুখকর বিষয়। এটা আমাদের উপজেলার গর্ব।
অদম্য শিক্ষার্থী তানজিলা জানায়, সে ভবিৎষতে দেশের হয়ে একজন বড় ব্যাডমিন্টন খেলোয়ার হবে। একই সাথে দেশের মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখার স্বপ্ন দেখছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন কান্তি বিশ্বাস জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা এবং মিমের এ সাফল্যে সবাই উচ্ছ¡াসিত। প্রতিষ্ঠান থেকে শুরু করে উপ-আঞ্চলিক পর্যায়ে একক এবং দ্বৈত ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হওয়া একটা স্বপ্নের ব্যাপার। যে স্বপ্ন আমার শিক্ষার্থীরা পূরণ করেছে। আমি সর্বদা তাদের সাফল্য কামনা করছি।
