Monday, February 17th, 2025
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগের হয়ে লড়বে স্বরূপকাঠীর দুই শিক্ষার্থী
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপ-অঞ্চল পর্যায়ে বরিশালে চ্যাম্পিয়ান হওয়ার কৃতিত্ব লাভ করেছে কামারকাঠি নবকুমার ইনইস্টিটিউশনের দুইজন অদম্য ছাত্রী। দ্বৈত এবং একক ব্যাডমিন্টনে তারা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জয় লাভ করেছে বরিশাল বিভাগীয় পর্যায়ে। ওই দুই অদম্য ছাত্রীর একজনের নাম মোসাৎ তানজিলা এবং অপর ছাত্রীর নাম মিম আক্তার। তারা দু’জনে উপজেলার কামারকাঠি নবকুমার ইনষ্টিটিউশনের নবম শ্রেণির ছাত্রী। তাদের এই অসামান্য সাফল্যে উচ্ছ¡াসিত বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীসহ অভিবাবকরা। তানজিলা এবং মিম এবার আঞ্চলিক পর্যায়ে বরিশালের হয়ে খেলবে খুলনা বিভাগের সাথে। সেখানে তারা ওই সাফল্য ধরে রেখেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
পিরোজপুরের নাজিরপুরে এক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) এবং তার ছেলে ইয়াত মোল্লা (১৫)। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে হাসপাতালে পৌছানোর আগেই দুপুরে তাদের মৃত্যু হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবিস্তারিত পড়ুন
পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা অঞ্চলে নতুন একটি উপজেলা গঠনের দাবী : সম্ভাব্যতা যাচাই ও জনমত সংগ্রহে কমিটি গঠন
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার সন্নিহিত পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ এবং বরিশালের বানারীপাড়া উপজেলা ৬টি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠনের দাবী উঠেছে। আর এ দাবীর প্রেক্ষিতে পিরোজপুর জেলায় নতুন একটি উপজেলা গঠন করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এ নতুন উপজেলা গঠিত হলে পিরোজপুর জেলা ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হবে। ফলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে লোকবল বৃদ্ধি, জেলায় উন্নয়ন বরাদ্দসহ নানা সুবিধা বৃদ্ধি পাবে বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। ১৯৮৮ সালের আগে পিরোজপুর জেলার মান ছিলো ‘এবিস্তারিত পড়ুন
