চুরি হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করছে পিরোজপুর পুলিশ
পিরোজপুর জেলা পুলিশ ৪০টি মোবাইল ও অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা এবং হ্যাকড হওয়া ৩টি ফেজবুক একাউন্ট উদ্ধার করছে। বৃহস্পতিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে উদ্ধার করা ৪০টি মোবাইল ফোন, অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা ও হ্যাকড হওয়া ৩টি ফেজবুক প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে জেলা পুলিশ।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের উদ্ধার হওয়া মোবাইল ফোন, টাকা, ফেজবুক আইডি বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সূত্র জানায়, আনজিরা বেগমের বিদেশে থাকা স্বামীর ইমো হ্যাকড করে তার (স্বামীর) ইমো দিয়ে স্ত্রী আনজিরা বেগমের ইমোতে কল দিয়ে বিপদে পরার কথা বলে বিকাশে টাকা চাইলে স্ত্রী সরল বিশ্বাসে অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে স্বামীর সাথে কথা হলে জানতে পারেন তিনি ইমোর মাধ্যমে অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। আনজিরা বেগম পরে পিরোজপুর সদর থানায় জিডি করলে পুলিশ কুষ্টিয়া থেকে তার ট্রানজেকশনের টাকা উদ্ধার করে।
ভুক্তভোগীরা তাদের মোবাইল, অনলাইন ট্রানজেকশনের টাকা ও ফেজবুক একাউন্ট ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর নির্দেশে পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার এ রকম উদ্ধার জনিত কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পুলিশ ইতোপূর্বেও এ রকম উদ্ধার জনিত কাজ করে সবসময় জনগণের পাশে অবস্থান করছে।
