জেলা প্রশাসনের উদ্যোগ
ইন্দুরকানীতে গণঅভ্যুথ্যানে আহত যুবককে ‘জুলাই-২৪’ নামে দোকানঘর উপহার
পিরোজপুরের ইন্দুরকানীতে গণঅভ্যুথ্যানে আহত এক যুবককে ‘জুলাই-২৪’ নামে জমি ও মালামালসহ একটি দোকানঘর উপহার দিয়েছেন জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান উপস্থিত থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত যুবক সানাউল্লাহ (২০)কে এই দোকানঘর হস্তান্তর করেন।
সানাউল্লাহ উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট ঢাকার যাত্রাবাড়ীতে ডান হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। দুই দফায় তার হাতে অস্ত্রপাচার সম্পন্ন হলেও এখনো ভালো হয়নি।
পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চাড়াখালী আদর্শ গ্রামের সামনের সড়কের পাশে সানাউল্লাহ’র নামে একখন্ড জমিদান এবং সেই জমিতে মালামালসহ একটি দোকানঘর নির্মান করে দেওয়া হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
