Thursday, February 13th, 2025
জেলা প্রশাসনের উদ্যোগ
ইন্দুরকানীতে গণঅভ্যুথ্যানে আহত যুবককে ‘জুলাই-২৪’ নামে দোকানঘর উপহার
পিরোজপুরের ইন্দুরকানীতে গণঅভ্যুথ্যানে আহত এক যুবককে ‘জুলাই-২৪’ নামে জমি ও মালামালসহ একটি দোকানঘর উপহার দিয়েছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান উপস্থিত থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত যুবক সানাউল্লাহ (২০)কে এই দোকানঘর হস্তান্তর করেন। সানাউল্লাহ উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট ঢাকার যাত্রাবাড়ীতে ডান হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। দুই দফায় তার হাতে অস্ত্রপাচার সম্পন্ন হলেও এখনো ভালো হয়নি। পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চাড়াখালী আদর্শ গ্রামের সামনের সড়কের পাশে সানাউল্লাহ’র নামে একখন্ড জমিদান এবং সেই জমিতে মালামালসহ একটিবিস্তারিত পড়ুন
চুরি হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করছে পিরোজপুর পুলিশ
পিরোজপুর জেলা পুলিশ ৪০টি মোবাইল ও অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা এবং হ্যাকড হওয়া ৩টি ফেজবুক একাউন্ট উদ্ধার করছে। বৃহস্পতিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা ৪০টি মোবাইল ফোন, অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা ও হ্যাকড হওয়া ৩টি ফেজবুক প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে জেলা পুলিশ। পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের উদ্ধার হওয়া মোবাইল ফোন, টাকা, ফেজবুক আইডি বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। পুলিশ সূত্র জানায়, আনজিরাবিস্তারিত পড়ুন
