পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
ব্যবসায়ী আলহাজ¦ মো. হারুন-অর-রশিদকে সভাপতি, আহসানুল কবিরকে সাধারণ সম্পাদক এবং মাহাতাব উদ্দিন আহম্মেদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সকাল শহরের টাউন ক্লাব হলরুমে জেলা ব্যবসায়ী সমিতির এক বর্ধিত সভায় এ কমিটি করা হয়।
এ সময় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে বেড়িবাঁধ নির্মানের দাবী : জনমত যাচাইয়ে গণশুনানী »
