প্রধান সূচি

পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কর্মসূচির রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে পিরোজপুর পৌরসভা হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান, পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান সোহাগ তালুকদার।
সারা দেশের মতো পিরোজপুরের ৭টি উপজেলার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে ১১ এপ্রিল। সদর উপজেলা নির্বাচন অফিসার ও রেজিষ্ট্রশন অফিসারের কার্যালয় পিরোজপুর সদরে তত্ত¡াবধানে ছবি, স্বাক্ষর, আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ গ্রহনের কার্যক্রম চলবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial