Wednesday, February 5th, 2025
পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
ব্যবসায়ী আলহাজ¦ মো. হারুন-অর-রশিদকে সভাপতি, আহসানুল কবিরকে সাধারণ সম্পাদক এবং মাহাতাব উদ্দিন আহম্মেদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল শহরের টাউন ক্লাব হলরুমে জেলা ব্যবসায়ী সমিতির এক বর্ধিত সভায় এ কমিটি করা হয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন উপস্থিত ছিলেন।
পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কর্মসূচির রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পিরোজপুর পৌরসভা হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান, পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান সোহাগ তালুকদার। সারা দেশের মতো পিরোজপুরের ৭টি উপজেলার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে ১১ এপ্রিল। সদর উপজেলা নির্বাচন অফিসার ও রেজিষ্ট্রশন অফিসারের কার্যালয় পিরোজপুর সদরে তত্ত¡াবধানে ছবি, স্বাক্ষর, আইরিশ ও দশ আঙ্গুলের ছাপবিস্তারিত পড়ুন
কাউখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
পিরোজপুরের কাউখালী উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় হাবিবা (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাউখালী-বরিশাল আঞ্চলিক সড়কের গোসনতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবা গোসনতারা গ্রামের কাওসার শরিফের মেয়ে। সে গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে বেড়াতে আসা এক আত্মীয়কে পরিবারের সদস্যদের সাথে গাড়িতে উঠিয়ে দেয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বেপরোয়া অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় ও মাথায় গুরুতর আঘাত পায়। গুরুতর আহতাবস্থায় হাবিবাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেবিস্তারিত পড়ুন
