জঙ্গি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।
সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে রবিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
এ সময় বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান, এবং পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম, সদর থানার সেকেন্ড অফিসার মোল্লা রমিজ জাহান জুম্মা, এসআই মাজাহারসহ অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট এর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
