Sunday, January 5th, 2025
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রবিবার যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সেই তালিকায় আছেন- দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেষ কর। তালিকায় আরও আছেন- বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ (বর্তমানে বাংলানিউজে কর্মরত),বিস্তারিত পড়ুন
জঙ্গি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে রবিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। এ সময় বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান, এবং পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম, সদর থানার সেকেন্ড অফিসার মোল্লা রমিজ জাহান জুম্মা, এসআই মাজাহারসহ অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ। সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকেবিস্তারিত পড়ুন
চাঁদাবাজ ও টেন্ডারবাজদের জায়গা বিএনপিতে হবে না : এম আনোয়ারুল ইসলাম পলাশ
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এম আনোয়ারুল ইসলাম পলাশ বলেছেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও লুটপাটকারীদের জায়গা বিএনপিতে হবে না। যতবড় নেতাই হোন না কেন, অন্যায় করলে দল আপনাকে নূন্যতম ছাড় দেবে না। রবিবার নাজিরপুর প্রেসক্লাবের হল রুমে নাজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম আনোয়ারুল ইসলাম পলাশ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, তারেক রহমান বলেছেন- আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই বিএনপি ও সহযোগী নেতা-কর্মীদের জনগণের মন জুগিয়ে চলতে হবে। যে কাজে জনগণ নাখোশ হয়, তা করাবিস্তারিত পড়ুন
