প্রধান সূচি

চাঁদাবাজ ও টেন্ডারবাজদের জায়গা বিএনপিতে হবে না : এম আনোয়ারুল ইসলাম পলাশ

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এম আনোয়ারুল ইসলাম পলাশ বলেছেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও লুটপাটকারীদের জায়গা বিএনপিতে হবে না। যতবড় নেতাই হোন না কেন, অন্যায় করলে দল আপনাকে নূন্যতম ছাড় দেবে না।
রবিবার নাজিরপুর প্রেসক্লাবের হল রুমে নাজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম আনোয়ারুল ইসলাম পলাশ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, তারেক রহমান বলেছেন- আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই বিএনপি ও সহযোগী নেতা-কর্মীদের জনগণের মন জুগিয়ে চলতে হবে। যে কাজে জনগণ নাখোশ হয়, তা করা যাবে না। তাছাড়া অন্যায় কোনো কাজ করে এই মুহূর্তে দলের বিরাগভাজন হওয়া যাবে না। আপনারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মীকে প্রশ্রয় দিবেন না। তাদেরকে কেউ আশ্রয় প্রশ্রয় দিলে তিনিও অপরাধী হবেন।
নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে. এম. সাঈদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার, যুগ্ম সাধারণ অনুপ কুমার সিকদার।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ওহিদুজ্জামান চঞ্চল, দৈনিক যায়যায়দিনের মশিউর রহমান, দৈনিক নয়া দিগন্তের আল আমিন হাজরা, দৈনিক ইনকিলাবের জাহিদ হোসেন, দৈনিক মানবজমিনের সাংবাদিক হাসান, কালবেলার উথান মন্ডলসহ নাজিরপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial