প্রধান সূচি

পিরোজপুরে তথ্য মেলার উদ্বোধন

‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার : তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ শ্লোগান নিয়ে পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর টাউন হল চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর সভাপতি এম. এ. রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সেলিম হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর খুলনা অঞ্চল মো. ফিরোজ উদ্দিন, সনাক সদস্য অধ্যাপক মো. শাহআলম শেখ, ইয়েস দলনেতা তানভীর হাসান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি।
তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুরোধ করেন। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তথ্য মোলায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ৩১টি স্টল রয়েছে। এসব স্টলে জনগণের তথ্য পাওয়ার সহজ বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের প্রদর্শণীর আয়োজন করে। দুই দিনের এ আয়োজনে তথ্য অধিকার সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনাসহ আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ক নাটক প্রদর্শনীর অয়োজন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial