Tuesday, November 26th, 2024
পিরোজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের একটি ধর্ষণ মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত বারেক মৃধার ছেলে শামীম মৃধা। আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ভিকটিম লামিয়া আকতার (১৫) ২০২২ সালের ১১জুন স্কুল ছুটির পর বাড়ী ফিরছিল। দন্ডিত আসামী শামীম মৃধা পথিমধ্যে লামিয়ার পথরোধ করে মুখ চেপে ধরে ওই গ্রামের জনৈকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে তথ্য মেলার উদ্বোধন
‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার : তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ শ্লোগান নিয়ে পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর টাউন হল চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর সভাপতি এম. এ. রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সেলিম হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রাথমিকবিস্তারিত পড়ুন
