পিরোজপুরে সরকারি মহিলা কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা
পিরোজপুরে সরকারি মহিলা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার রাতে মহিলা কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মইনুল আহসান মুন্না।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক শেখ ফরিদ আহম্মেদ, এ. কে. এম মাহাবুবুর রহমান, মো. নুরউদ্দিনসহ অংশগ্রহণকারী খেলোয়াড়, কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর গঠন, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন শরীর, মনকে সুস্থ রাখে। তাহলে শেষ বয়সে এসে ডাক্তারি পরামর্শে হাটাহাটি, অধিক ঔষধ নির্ভর হতে হয় না।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
