Tuesday, November 12th, 2024
পিরোজপুরে সরকারি মহিলা কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা
পিরোজপুরে সরকারি মহিলা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাতে মহিলা কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মইনুল আহসান মুন্না। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক শেখ ফরিদ আহম্মেদ, এ. কে. এম মাহাবুবুর রহমান, মো. নুরউদ্দিনসহ অংশগ্রহণকারী খেলোয়াড়, কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ । অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর গঠন, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন শরীর, মনকে সুস্থ রাখে। তাহলেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘সচেতন, সংগঠিত, সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবজ’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় সুজন জেলা কমিটির আয়োজনে পুরাতন কালেক্টরেট ভবনে জেলা সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন’ এই আহবানে জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ এর সঞ্চালনায় আলোচনা অংশ নেন, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল আকন, সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, অধ্যাপক ঈশ^র চন্দ্র দাস, প্রভাষক রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মিনারা বেগম, নারী নেত্রীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ঝাড়ফুঁক নিতে এসে বৃদ্ধের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেবের কাছে ঝাড়ফুঁক নিতে এসে পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে ফজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়ানের রাজপাশা দরবার শরীফে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ধাওয়া গ্রামের বাসিন্দা মো. জাকির হাওলাদার বলেন, লোকটিকে গাড়ি থেকে নামানো সময় অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু ঘটে। বৃদ্ধের স্বজন মো. আসাদুল ইসলাম জানান, তার ফুফা ফজরের নামাজ পরেই এখানে হুজুরের কাছে ঝাড়ফুক নিতে বাড়ি থেকে রওনা করে আসে। আমি সংবাদ পাই আমারবিস্তারিত পড়ুন
