প্রধান সূচি

ভান্ডারিয়ায় ঝাড়ফুঁক নিতে এসে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেবের কাছে ঝাড়ফুঁক নিতে এসে পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে ফজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়ানের রাজপাশা দরবার শরীফে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ধাওয়া গ্রামের বাসিন্দা মো. জাকির হাওলাদার বলেন, লোকটিকে গাড়ি থেকে নামানো সময় অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু ঘটে।
বৃদ্ধের স্বজন মো. আসাদুল ইসলাম জানান, তার ফুফা ফজরের নামাজ পরেই এখানে হুজুরের কাছে ঝাড়ফুক নিতে বাড়ি থেকে রওনা করে আসে। আমি সংবাদ পাই আমার ফুপা হঠাৎ গাড়িতে বসেই স্টোক করেন এবং পরে মারা যান।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে লোকটির স্টোক করে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন পূর্ব থেকে ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মো. ুরুল আমিন ঝাড়ফুঁক ও রুহানীর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। ফলে বিভিন্ন অঞ্চল থেকে শত শত লোক রুহানী চিকিৎসার জন্য আসেন বলে জানান স্থানীয়রা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial