সিগারেট কোম্পানির আইন বিরোধী কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান
পিরোজপুরে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারি সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও সহযোগী সংগঠন পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর পক্ষ থেকে জেলা প্রশাসনকে সিগারেট কোম্পানিগুলোর আইন বিরোধী ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তরুণদের ধূমপানের নেশায় আকৃষ্টের প্ররোচনাকারী সিগারেট কোম্পানিগুলোর আইন বিরোধী ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে বৃহস্পতিবার পিরোজপুরে পিডিএফ’র পক্ষ থেকে বৃহস্পতিবার নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেনের কাছে প্রদান করেন।
পিডিএফ’র নির্বাহী পরিচালকমো. রফিকুল ইসলাম পান্না সিগারেট কোম্পানির এ ধরণের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টির অনৈতিক কার্যক্রমে যুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
