প্রধান সূচি

Friday, November 8th, 2024

 

ভান্ডারিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে শুক্রবার সকালে রুস্তুম হাওলাদার (৬৫) নামের এক দিন মজুর গাছ থেকে পড়ে মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হতদরিদ্র বৃদ্ধ রুস্তুম আলী হাওলাদার শুক্রবার সকালে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু সাঈদ ফরাজীর বাড়ীতে নারিকেল পাড়তে যান এবং পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কাউখালীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের কাউখালী বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৮২ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এদের মধ্যে কাউখালী দক্ষিণ বাজারের ব্যবসায়ী শাহ আলমকে ১৫ হাজার টাকা, শাহাদাত হোসেনকে ৩বিস্তারিত পড়ুন


সিগারেট কোম্পানির আইন বিরোধী কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান

পিরোজপুরে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারি সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও সহযোগী সংগঠন পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর পক্ষ থেকে জেলা প্রশাসনকে সিগারেট কোম্পানিগুলোর আইন বিরোধী ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তরুণদের ধূমপানের নেশায় আকৃষ্টের প্ররোচনাকারী সিগারেট কোম্পানিগুলোর আইন বিরোধী ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে বৃহস্পতিবার পিরোজপুরে পিডিএফ’র পক্ষ থেকে বৃহস্পতিবার নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেনের কাছে প্রদান করেন। পিডিএফ’র নির্বাহী পরিচালকমো. রফিকুল ইসলাম পান্না সিগারেট কোম্পানিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial