কাউখালীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের কাউখালী বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৮২ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এদের মধ্যে কাউখালী দক্ষিণ বাজারের ব্যবসায়ী শাহ আলমকে ১৫ হাজার টাকা, শাহাদাত হোসেনকে ৩ হাজার টাকা, ওয়ালিদ সিকদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
Please follow and like us:
« সিগারেট কোম্পানির আইন বিরোধী কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু »
