প্রধান সূচি

জমি সংক্রান্ত বিরোধে

স্বরূপকাঠীতে মা-ছেলেকে হাতুড়ি পেটা প্রতিপক্ষের

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উমা রানি ঘোষ (৩২) এবং প্রশান্ত দাস (১৬) নামে দুই মা-ছেলেকে হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যার পরে উপজেলার কৌড়িখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মা ও ছেলের মধ্যে উমা রানির অবস্থা গুরুতর। হাসপাতারের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার জানান, উমার অবস্থা অনেকটা গুরুতর। মাথায় বেশ আঘাত দেখা যাচ্ছে।
আহত উমার ভাই সত্যজিৎ ঘোষের অভিযোগ, প্রতিবেশি ইমরান, হালিম, লোকমান ও আরিফ গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলমান। তিনি বলেন, আমাদের ৫০ বছরের একটি ভোগ দখলীয় জমিতে দখল নেয়ার জন্য কয়েক বছর ধরে তারা পায়তারা চালাচ্ছিল। বিগত দিনে তারা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের প্রভাব দেখিয়ে আমাদের অনেক হয়রানি করেছে। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে ইমরান আমাদের জমিতে বেড়া দিয়ে বালু ভরাটের চেষ্টা চালায়। এসময় আমার বোন উমা বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে পুকুরে ফেলে দিয়ে পানিতে চুবিয়ে ধরে। বোন ডাকচিৎকার দিলে ইমরান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার ছেলে এগিয়ে এসে মাকে রক্ষা করার চেষ্টা করলে ছেলেকেও মারধর করে। পরে আমার ভাইয়ের বউ শিবানি এগিয়ে এলে তারা সবাই মিলে বেধড়ক মারধর করে।
উমার ছেলে প্রশান্ত ঘোষ অভিযোগ করে বলেন, ইমরানরা আমাদের জমিতে দখল নিতে আসে। এসময় কেউ বাড়ীতে ছিল না। মা বিষয়টি দেখে বাঁধা দিতে গেলে তারা আমার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এবং পুকুরে ফেলে পানিতে চুবিয়ে ধরে। আমি মাকে বাঁচাতে আমাকেও অনেক মেরেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান বলেন, ২০ বছর ধরে ওই জায়গা আমাদের দখলে ছিল। শনিবার সন্ধ্যার পরে আমরা আমাদের জায়গায় বালি ফেলার জন্য বেড়া দিচ্ছিলাম। তখন উমা রানি ও তার ছেলে এসে আমাদের উপর চড়াও হয়। এসময় আমার হাতে থাকা হাতুড়ি হয়তো উমার মাথায় লাগতে পারে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial